রাজধানীতে চারটি গাড়িতে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৮-দলীয় জোটের ডাকা কাল মঙ্গলবারের সকাল-সন্ধ্যা হরতালের আগের দিন আজ সোমবার সন্ধ্যায় রাজধানীতে চারটি যানবাহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। কারওয়ান বাজারে বিজিএমইএ ভবনের সামনে একটি বাসে, খিলগাঁও এলাকায় একটি লেগুনায় ও কমলাপুরের মায়াকানন এলাকায় বিশ্বরোডে একটি ব্যক্তিগত গাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা। রাত সাড়ে আটটার দিকে পুরান ঢাকায় একটি ট্রাকে আগুন দেওয়া হয়।রাজধানীর সবুজবাগ থানার উপপরিদর্শক (এসআই) রওশন ফেরদৌস প্রথম আলো ডটকমকে জানান, একটি ব্যক্তিগত গাড়িতে করে পাঁচজন লোক যাচ্ছিলেন। মায়াকানন এলাকায় আসার পর ওই গাড়িতে আগুন দেওয়া হয়। পরে স্থানীয় লোকজন আগুন নিভিয়ে ফেলে। খিলগাঁও থানার পুলিশ জানায়, আজ সন্ধ্যার দিকে খিলগাঁও এলাকায় একটি লেগুনায় আগুন লাগানোর চেষ্টা করে দুর্বৃত্তরা।