রাজধানীতে চালককে কুপিয়ে প্রাইভেটকার ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ধানমন্ডির ৫ নম্বর রোড থেকে ছিনতাইকারীরা মশিউর রহমান (৩০) নামের এক ব্যক্তিকে কুপিয়ে তাঁর প্রাইভেটকারটি ছিনতাই করেছে। গতকাল বুধবার গভীর রাতে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।গুরুতর আহত অবস্থায় মশিউর রহমানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর বাসা রাজধানীর এলিফ্যান্ট রোডে।পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, বুধবার রাত তিনটার দিকে চার-পাঁচজন ছিনতাইকারী মশিউরের গতিরোধ করে। একপর্যায়ে ছিনতাইকারীরা তাঁকে গাড়ি থেকে নামিয়ে হাতে ও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে রাস্তায় ফেলে রাখে এবং প্রাইভেটকারটি নিয়ে পালিয়ে যায়। গাড়িটির নম্বর ঢাকা মেট্রো গ-২৩-৩১৮৮।