রাজধানীতে ছাত্রশিবিরের চার নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

র‌্যাবের গোয়েন্দা শাখা (ইনটেলিজেন্স উইং) রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ছাত্রশিবিরের চারজন সাবেক ও বর্তমান নেতাকে গ্রেপ্তার করেছে।গতকাল মঙ্গলবার রাত আটটা থেকে আজ বুধবার ভোর সাড়ে পাঁচটা পর্যন্ত অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের ব্যবহূত একটি শার্টারগান ও ছয়টি বোমাসহ বোমা তৈরির বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন মোহাম্মদপুর থানা শিবিরের সভাপতি আবদুল্লাহ যায়েদ বিন ছাবিদ, মিরপুর বাংলা কলেজ শাখা শিবিরের সভাপতি সুলতান মাহমুদ রিপন, মতিঝিল থানা শিবিরের সাবেক সভাপতি আলমগীর হোসেন রাজু এবং ৪২ নম্বর ওয়ার্ড শিবিরের সভাপতি ইমরান হোসেন মাসুম। তাঁরা এখন র‌্যাবের হেফাজতে আছেন।আজ র‌্যাব সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, সরকারি একটি গোয়েন্দা সংস্থা, র‌্যাবের গোয়েন্দা শাখা (ইনটেলিজেন্স উইং) এবং র‌্যাব-২ অভিযান চালিয়ে শিবিরের এ চার নেতাকে গ্রেপ্তার করে। এ সংবাদ সম্মেলনে বক্তব্য দেন র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক এম সোহায়েল।মোহাম্মদপুর ও কল্যাণপুরে শিবিরের বিভিন্ন মেসে অভিযান চালিয়ে অস্ত্র ও বোমা তৈরির দ্রব্যাদি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।