রাজধানীতে ছাদ থেকে লাফিয়ে পড়ে তরুণীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে মিরপুর জনতা হাউজিংয়ে একটি ছয়তলা ভবনের ছাদ থেকে আজ বৃহস্পতিবার এক তরুণী লাফিয়ে পড়ে মারা গেছেন। তাঁর নাম রোকেয়া আক্তার ওরফে সুমি (২০)।মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী জানান, সুমি তাঁর মা-বাবার সঙ্গে জনতা হাউজিংয়ে থাকতেন। তাঁর বাবার নাম আবদুর রহিম ওরফে বাবুল। সুমি অবিবাহিত। ধারণা করা হচ্ছে, প্রেমঘটিত কারণে তিনি আত্মহত্যা করেছেন। ঘটনা তদন্তকারী মিরপুর থানার উপপরিদর্শক (এসআই) নাসিরুদ্দিন জানান, সুমি দু-তিনটি টিভি নাটক ও বাংলা চলচ্চিত্রে অভিনয় করেছিলেন। তিনি আরও জানান, আদালতের অনুমতি নিয়ে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের প্রস্তুতি চলছে।