রাজধানীতে ছিনতাইকারীদের গুলিতে আহত ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর গেন্ডারিয়াতে আজ রোববার দুপুরে আবদুল হক (৪৫) নামের একজনকে গুলি করে টাকা ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। গুরুতর আহত আবদুল হককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আবদুল হকের দাবি, ছিনতাইকারীরা তাঁর কাছ থেকে ২০ লাখ টাকা নিয়ে গেছে।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আবদুল হকের বাসা গেন্ডারিয়া থানার ডিসট্রিলারি রোডে। তিনি সেখানকার একটি দোকান থেকে টাকা নিয়ে বেলা দুইটার দিকে ব্যাংকে জমা দিতে যাচ্ছিলেন। তিনি সিটি মিলের পেছনের গলিতে এলে তিন যুবক তাঁকে গুলি করে টাকা নিয়ে চলে যান। তাঁর বুকের ডান পাশে গুলি লাগে।গেন্ডারিয়া থানার উপপরিদর্শক (এসআই) আবদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।