রাজধানীতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে ব্যবসায়ী গুরুতর আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর লালবাগ কেল্লার মোড়ে আজ শুক্রবার সকালে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আবদুল হান্নান (২৫) নামের একজন মুরগির ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, আজ সকাল ছয়টার দিকে হান্নান কামরাঙ্গীচরের মাতবর বাজার এলাকার বাসা থেকে মুরগি কিনতে পুরান ঢাকার কাপ্তান বাজারে যাচ্ছিলেন। এ সময় তিন-চারজন ছিনতাইকারী হান্নানের রিকশার গতিরোধ করে তাঁকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে ২৫ হাজার টাকা ও একটি মোবাইল ফোনসেট ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে হান্নানকে সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।