রাজধানীতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর তেজগাঁও বিজয় সরণিতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে মুনীর হোসেন (২২) নামের একজন কাঁচামাল ব্যবসায়ী নিহত হয়েছেন। আহত হয়েছেন মুনীরের ভাই আলাউদ্দিন (১৮)। গতকাল বুধবার দিবাগত রাত একটার দিকে এ ঘটনা ঘটে। মুনীরের বাড়ি ভোলার চরফ্যাশন উপজেলার নীলকমল গ্রামে।পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, গতকাল রাত একটার দিকে ভ্যানে করে মিরপুরের ব্যবসায়ী মুনীর ও তাঁর ভাই কারওয়ান বাজারে আসছিলেন। এ সময় বিজয় সরণিতে চারজন ছিনতাইকারী তাঁদের গতি রোধ করে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে টাকা, মোবাইল ফোনসেটসহ সবকিছু ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে পথচারীরা ওই দুজনকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিত্সক মুনীর হোসেনকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে শেরেবাংলা নগর থানায় একটি মামলা হয়েছে।