রাজধানীতে ছুরিকাঘাতে একজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্বৃত্তদের ছুরিকাঘাতে রাজধানীর যাত্রাবাড়ীতে নুরুল ইসলাম (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ রোববার ভোরে পুলিশ তাঁর লাশ উদ্ধার করেছে।যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) রমজান আলী বলেন, ভোরে যাত্রাবাড়ী শহীদ জিয়া স্কুলের পাশের গলি থেকে নুরুলের লাশ উদ্ধার করা হয়। তাঁর গলায় ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে তিনি রাতে বা ভোরে কোনো এক সময় ছিনতাইকারীর কবলে পড়েছেন।স্থানীয়রা জানান, নুরুল ফেরি করে মাছ বিক্রি করতেন। তাঁর বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে।