রাজধানীতে ছুরিকাঘাতে তরুণী নিহত, ঘাতক হাসপাতালে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কাফরুল থানার পশ্চিম ভাষানটেকে এক যুবকের ছুরিকাঘাতে তিতুমীর কলেজের এক ছাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ হজরত আলী নামের ওই যুবককে গ্রেপ্তার করেছে।নিহত ছাত্রীটির নাম লিপি আক্তার (১৯)। তিনি তিতুমীর কলেজের বিকম দ্বিতীয় বর্ষ ছাত্রী ছিলেন। তাঁর বাবার নাম শামসুল আলম। লিপি তাঁর মা-বাবার সঙ্গে কাফরুল থানার পশ্চিম ভাষানটেকে থাকতেন।লিপির বাবা শামসুল আলম জানান, আজ দুপুরে লিপি তাঁদের গ্রামের বাড়ি কিশোরগঞ্জের পাকুন্দিয়া থেকে কাফরুলের বাসায় ফিরছিলেন। বেলা পৌনে দুইটায় দিকে কাফরুল থানার বাগানবাড়ি এলাকায় হজরত আলী নামের এক যুবক লিপিকে ছুরি দিয়ে কুপিয়ে জখম করেন। আহত অবস্থায় স্থানীয় লোকজন প্রথমে তাঁকে সিএমএইচে নিয়ে যান। অবস্থার অবনতি হলে বিকেল পৌনে তিনটায় তাঁকে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে নেওয়া হয়। ঢাকা মেডিকেলে কলেজের কর্তব্যরত চিকিত্সক লিপিকে মৃত ঘোষণা করেন।লিপির ভাই সুমন অভিযোগ করেন, দীর্ঘ দিন ধরে হজরত আলী তাঁর বোন লিপিকে উত্ত্যক্ত করছিলেন। এ ব্যাপারে প্রায় দেড় মাস আগে কাফরুল থানায় একটি জিডিও করা হয়েছিল।কাফরুল থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল আলম জানান, অভিযুক্ত হজরত আলীকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার পর হজরত আলী বিষজাতীয় কিছু খেয়েছেন। অসুস্থ হজরত আলীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।