রাজধানীতে ছুরিকাঘাতে যুবক নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর কদমতলী থানার ধোলাইপাড়ে নিজ বাসার সামনে আজ বুধবার সকালে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে উজ্জ্বল (২০) নামের এক যুবক খুন হয়েছেন। তিনি স্থানীয় একটি কারখানার শ্রমিক। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আজ সকাল সাড়ে আটটার দিকে উজ্জ্বল ৮৭ পূর্ব ধোলাইপাড়ে তাঁর নিজ বাসার সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় স্থানীয় কয়েকজন সন্ত্রাসীর সঙ্গে তাঁর কথাকাটাকাটি হয়। তখন সন্ত্রাসীরা উজ্জ্বলকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেল কলে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন। উজ্জ্বলের বাবার নাম শাহাজান মিয়া।কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আইয়ুবুর জানান, হত্যাকাণ্ডের কারণ পুলিশ তদন্ত করে দেখছে। তবে এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি।