রাজধানীতে ছুরিকাঘাতে শ্রমিকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর পূর্ব রামপুরার ভূঁইয়া গলিতে ছুরিকাঘাতে একজন শ্রমিক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। পুলিশ এ কথা জানিয়েছে। নিহত ওই শ্রমিকের নাম মোহাম্মদ ইসমাইল। তিনি জুতার কারখানায় কাজ করতেন। কয়েকজন যুবক তাঁর বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে নেওয়ার পরপরই তিনি মারা যান। ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।