রাজধানীতে ছয় তলা থেকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর যাত্রাবাড়ীতে ছয় তলা ভবনের ছাদ থেকে পড়ে শফিকুল ইসলাম (১২) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সে যাত্রাবাড়ী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীতে পড়ত।নিহতের পরিবার, এলাকাবাসী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, শফিকুল তার বাবা আবদুুল আউয়াল ও মা মনসুরা বেগমের সঙ্গে উত্তর যাত্রাবাড়ীতে হাজি নজরুল ইসলামের বাড়ির ছয় তলার একটি ঘরে ভাড়া থাকত। আজ সকাল সাড়ে সাতটার দিকে শফিকুল তাদের বাসার ছাদ থেকে পার্শ্ববর্তী লাগোয়া ছাদে লাফ দিতে গেলে নিচে পড়ে যায়। সঙ্গে সঙ্গে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। পরে সেখানে তার লাশের ময়নাতদন্ত করা হয়।জানা গেছে, শফিকুলের বাবা আগে ফেরি করে জিনিস বিক্রি করলেও বর্তমানে অসুস্থ। আর মা অন্যের বাসায় ঝিয়ের কাজ করেন।