রাজধানীতে জামায়াত নেতা আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর উত্তরা ৫ নম্বর সেক্টর থেকে গতকাল বুধবার রাতে ফারুক হোসেন নামের জামায়াতে ইসলামীর এক নেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। আটক হওয়া ওই নেতা তুরাগ থানার জামায়াতের আমির।র‌্যাব সূত্রে জানা গেছে, ফারুক হোসেন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত—এমন গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত নয়টার দিকে উত্তরার ৫ নম্বর সেক্টর এলাকায় অভিযান চালিয়ে র‌্যাব-১ তাঁকে আটক করে।র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার হাবিবুর রহমান জানান, রাষ্ট্রের বিরুদ্ধে লিপ্ত থাকার অভিযোগে তাঁকে আটক করা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।