রাজধানীতে জামায়াত-শিবিরের সাত কর্মী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বনানী থেকে জামায়াত ও ছাত্রশিবিরের সাত কর্মীকে আটক করেছে পুলিশ। আজ বুধবার সকালে তাঁদের গ্রেপ্তার করা হয়। খবর ইউএনবির।পুলিশ জানায়, জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান ও প্রচার সম্পাদক তাসনীম আলমকে গ্রেপ্তারের প্রতিবাদে আজ সকাল ১০টার দিকে জামায়াত-শিবিরের প্রায় ৩০০ নেতা-কর্মী মহাখালী ফ্লাইওভারের নিচ থেকে একটি মিছিল বের করে। মিছিলটি কাকলী ও বনানী সংযোগ সড়কে এসে শেষ হয়। এ সময় তাঁঁরা সড়ক অবরোধ করে রাখে। পুলিশ তাঁদের সরিয়ে দিতে গেলে উভয় পক্ষে ধাওয়া-পাল্টাধাওয়া হয়। একপর্যায়ে মিছিলকারীরা কয়েকটি যানবাহন ভাঙচুর করেন। পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করে দিতে কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট ছোড়ে। পরে ঘটনাস্থল থেকে পুলিশ সাতজনকে আটক করে।