রাজধানীতে জামায়াতের ৬০ নেতা-কর্মী কারাগারে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীতে তিন মামলায় জামায়াতে ইসলামীর ৬০ জন নেতা-কর্মীকে আজ বৃহস্পতিবার কারাগারে পাঠানো হয়েছে। আজ ঢাকার মুখ্য মহানগর হাকিমের পৃথক তিনটি আদালত এ আদেশ দেন।আদালত প্রাঙ্গণে বিচারকাজে বাধা দেওয়ার অভিযোগে কোতোয়ালি থানায় দায়ের করা মামলায় ৫৭ জনকে আজ আদালতে হাজির করা হয়। এ সময় আসামিপক্ষের আইনজীবীরা জামিনের আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠান।অন্যদিকে আইনশৃঙ্খলা রক্ষার কাজে বাধা দেওয়ার অভিযোগে দ্রুত বিচার আইনে রমনা থানায় দায়ের করা মামলায় ছয়জনকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানালে আদালত পাঁচজনের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন এবং একজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।একই অভিযোগে পল্টন থানায় দায়ের করা মামলায় জামায়াতের দুই কর্মীর জামিনের আবেদন নাকচ করে তাঁদেরও কারাগারে পাঠানো হয়।