রাজধানীতে জামায়াতের ১৭ কর্মী আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর পল্টন, মতিঝিল ও রমনা থানা থেকে আজ বুধবার দুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ১৭ জন কর্মীকে আটক করেছে পুলিশ। দলের সাবেক আমির গোলাম আযমকে কারা হেফাজতে পাঠানোর প্রতিবাদে মিছিল বের করলে তাদের আটক করা হয়।ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও সামাজিক শাখার অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ মাসুদুর রহমান এ ব্যাপারে প্রথম আলো অনলাইনকে বলেন, জামায়াতের কর্মীরা মিছিল বের করলে পুলিশ দুপুর ১২টার দিকে রমনা থেকে ১০ জন, মতিঝিল থেকে দুজন ও রমনা থেকে পাঁচজনকে আটক করে। বর্তমানে তাদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।প্রসঙ্গত, একাত্তরের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় জামায়াতের সাবেক আমির গোলাম আযমকে কারা হেফাজতে পাঠানোর নির্দেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।