রাজধানীতে জাল টাকাসহ গ্রেপ্তার ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ গতকাল শনিবার রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রায় দেড় লাখ জাল টাকাসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে। গোয়েন্দা পুলিশের এক সংবাদবিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।সংবাদবিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কয়েকটি দল গতকাল সন্ধ্যা থেকে কদমতলী, রমনা ও মতিঝিল থানার বিভিন্ন এলাকায় প্রায় দুই ঘণ্টা ধরে অভিযান চালায়। ওই স্থানগুলো থেকে তারা এক লাখ ৬২ হাজার টাকার দেশি-বিদেশি জাল টাকাসহ ছয়জনকে গ্রেপ্তার করে।গ্রেপ্তার হওয়া বক্তিরা হলেন কাদের (৩২), মোহাম্মদ আব্বাস (২৬), মোহাম্মদ দুলাল (৩১), বাদল রহমান (৩০), মোহাম্মদ সজীব (২৪) ও মোহাম্মদ স্বপন (৩৫)।গোয়েন্দা পুলিশ দাবি করেছে, গ্রেপ্তার হওয়া স্বপনের কাছ থেকে তারা ১০০টি ইয়াবা ট্যাবলেটও উদ্ধার করেছে।গোয়েন্দা পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।