রাজধানীতে জাল মুদ্রা ও অস্ত্রসহ গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ গতকাল বৃহস্পতিবার গভীর রাতে রাজধানীর বাড্ডা থেকে অস্ত্র ও বিপুল পরিমাণ বাংলাদেশি ও ভারতীয় জাল মুদ্রাসহ একজনকে গ্রেপ্তার করেছে। তাঁর নাম মো. সেলিম ওরফে প্রফেসর সেলিম। তিনি পাকিস্তানের জঙ্গিদের অর্থ ও অস্ত্রের জোগানদাতা বলে পুলিশ জানিয়েছে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাড্ডায় অভিযান চালিয়ে বাসা থেকে মো. সেলিমকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে মোহাম্মদপুরের একটি বাড়ি থেকে জাল মুদ্রা উদ্ধার করে পুলিশ।উল্লেখ্য, সেলিম একটি বেসরকারি কলেজে শিক্ষকতা করেন।