রাজধানীতে জুতা ব্যবসায়ী খুন, গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর পুরান ঢাকার নাজিরাবাজারে আজ বুধবার সকালে গোলাপ মিয়া নামে (২৫) একজন জুতা ব্যবসায়ী খুন হয়েছেন। ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে আবদুর রউফ নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জমির উদ্দিন আহমেদ জানান, আজ ভোর চারটার দিকে নাজিরাবাজারে জুতার দোকানে কাজ শেষে গোলাপ মিয়া পার্শ্ববর্তী ভাই ভাই বিরানি হাউসে খাবার খেতে যান। এ সময় টেবিলে বসা নিয়ে গোলাপ মিয়ার সঙ্গে পাশের জুতা কারখানার দুই শ্রমিক হুমায়ুন ও আবদুল রউফের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নিলে হোটেল থেকে তিনজনকেই বের করে দেন হোটেলের মালিক। পরে বাইরে বেরিয়ে এসে হুমায়ুন ছুরি দিয়ে গোলাপ মিয়াকে আঘাত করেন। স্থানীয় লোকজন তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সকাল নয়টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। আশপাশের লোকজন রউফকে ধরে পুলিশে সোপর্দ করেন। তবে হুমায়ুন পালিয়ে যান।ওসি জানান, এ ঘটনায় হত্যা মামলা হয়েছে।