রাজধানীতে জেএমবির চার সদস্য আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিষিদ্ধঘোষিত সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) চারজন সদস্যকে আটক করা হয়েছে। গতকাল রোববার রাজধানীর কলাবাগানে একটি বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।র্যাবের দাবি, ঘটনাস্থল থেকে ল্যাপটপ, কম্পিউটার, বিপুল পরিমাণ সিডি ও সংগঠনের পুস্তিকা উদ্ধার করা হয়েছে। আটক ব্যক্তিরা হলেন—আশরাফুজ্জামান (৩০), এস এম আবদুল গনি (২৫), আবু হুরাইয়া বিন আমান ওরফে শামস (২২) ও মোহাম্মদ শাহনেওয়াজ আল মারুফ (২২)। র্যাবের গণসংযোগ শাখা থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।