রাজধানীতে জেএমবির চার সদস্য আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর উত্তরা এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) চার সদস্যকে আটক করা হয়েছে। গতকাল বুধবার গভীর রাতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাঁদের আটক করে।আটক হওয়া চারজন হলেন আবু বকর, শামসুল হুদা, আবদুল্লাহ ও মো. বদরুল। ডিবির কার্যালয়ে এনে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখার উপকমিশনার মো. মাসুদুর রহমান প্রথম আলো ডটকমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে উত্তরা এলাকায় অভিযান চালিয়ে ওই চারজনকে আটক করা হয়েছে। তাঁদের কাছ থেকে বেশ কিছু জিহাদি বই উদ্ধার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।