রাজধানীতে ট্রাকচাপায় একজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মোহাম্মদপুরের বছিলায় গতকাল সোমবার মধ্যরাতে ট্রাকের চাপায় সাইদুল মণ্ডল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। তিনি প্রাইভেট কারের চালক ছিলেন।মোহাম্মদপুর থানার পুলিশ জানায়, গতকাল রাত ১২টার দিকে সাইদুল মণ্ডল বছিলার নতুন রাস্তার মোড় পার হচ্ছিলেন। এ সময় একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পুলিশ লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম জানান, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছেন। ওসি আরও জানান, সাইদুলের বাবার নাম বাহাদুর মণ্ডল। সাইদুল বছিলার নতুন রাস্তার মোড়ের পাশে একটি বাড়িতে থাকতেন।