রাজধানীতে ট্রাকের চাপায় নিরাপত্তাকর্মী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কদমতলী থানার ঢাকা ম্যাচের সামনে গতকাল মঙ্গলবার গভীর রাতে ট্রাকের চাপায় ইয়াছিন (৪৫) নামের এক ব্যক্তি মারা গেছেন। তিনি ওই থানার ধলেশ্বর এলাকার একটি রি-রোলিং কারখানার নিরাপত্তাকর্মী ছিলেন। কদমতলী থানা সূত্র জানায়, গতকাল রাত সাড়ে তিনটার দিকে ইয়াছিন ঢাকা ম্যাচের সামনে দিয়ে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় বেপরোয়া গতির একটি ট্রাক তাঁকে চাপা দিয়ে পালিয়ে যায়। পথচারীরা রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন।কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, ট্রাকের চালককে আটক করা যায়নি। এ ব্যাপারে থানায় এখনো কোনো মামলা হয়নি।