রাজধানীতে ট্রাকের চাপায় পুলিশ কনস্টেবল নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর বাড্ডায় গতকাল বৃহস্পতিবার গভীর রাতে ট্রাকের চাপায় আনন্দশ্রী মণ্ডল (৪৫) নামের এক পুলিশ কনস্টেবলের মারা গেছেন। আনন্দশ্রী গুলশানে পুলিশের চেন্সারি বিভাগে কর্মরত ছিলেন। তাঁর গ্রামের বাড়ি রংপুরের পীরগঞ্জ উপজেলার রামগোপালপুরে।বাড্ডা থানা পুলিশ জানায়, গতকাল রাত দুইটার দিকে আমেরিকান দূতাবাসের সামনে কর্তব্যরত অবস্থায় তিনি দূতাবাসের সামনের রাস্তা পার হয়ে বাড্ডার দিকে যাচ্ছিলেন। এ সময় বেপরোয় গতির একটি ট্রাক তাঁকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পুলিশ লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এ ঘটনায় বাড্ডা থানায় একটি মামলা হয়েছে।