রাজধানীতে ট্রাকের ধাক্কায় রিকশাচালক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর দারুস সালাম থানার শাহ আলী মাজারের বিপরীত দিকের সড়কে ট্রাকের ধাক্কায় আজ শুক্রবার ভোরে একজন নিহত হয়েছে। তবে তার নাম জানা যায়নি। তার বয়স আনুমানিক ৪০ বছর। দারুস সালাম থানার উপপরিদর্শক (এসআই) আবু বকর সিদ্দিক স্থানীয়দের বরাত দিয়ে জানান, আজ ভোর চারটার দিকে শাহ আলী মাজারের বিপরীত পাশের সড়কে একটি কাঠের দোকানের সামনে একটি ট্রাক রিকশাকে ধাক্কা দেয়। এতে রিকশাচালক গুরুতর আহত হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। পৃথক এক ঘটনায় সকাল সাতটার দিকে প্রেসক্লাবের সামনে একটি ট্রাক যাত্রীবাহী বাসকে ধাক্কা দিলে অন্তত ১১ জন আহত হয়। এদের মধ্যে আটজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিত্সা নেন। বাকি তিনজন—নুরুল ইসলাম (৭০), হামিম (২৪) ও মনির (২৮) বর্তমানে একই হাসপাতালে চিকিত্সাধীন। সবার সঙ্গে কথা বলে জানা গেছে, তাঁদের সবার বাড়ি ভোলায়। তাবলীগ জামায়াতে শরিক হতে তাঁরা ভোলা থেকে লঞ্চে করে সদরঘাটে নেমে বাসে ওঠেন।