রাজধানীতে ট্রান্সফরমার বিস্ফোরণে আগুন, ৭২ জন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর পুরান ঢাকা নবাব কাটরার নিমতলীতে বিদ্যুতের ট্রান্সফরমার বিস্ফোরণ থেকে ভয়াবহ আগুনে মা ও তার দুই মেয়েসহ ৭২ জন পুড়ে মারা গেছে। আরও ১৫০ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শী ও দমকল বাহিনী জানায়, রাত পৌনে নয়টার দিকে বিকট শব্দে নিমতলীতে একটি বিদ্যুতের ট্রান্সফরমার হঠাত্ করে বিস্ফোরিত হয়। ওই ট্রান্সফরমারের নিচেই ছিল ভাঙ্গাড়ি ও পুরান বই-পুস্তকের দোকান। এতে করে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। হাজী ইউনুছ নামে এক প্রত্যক্ষদর্শী প্রথম আলোকে জানান, বিস্ফোরণ স্থলের পাশেই ছিল ছোট ছোট ঘর ও একটি কেমিক্যালের গুদাম। পাঁচতলা ভবনের নিচের তলায় এ গুদামটি গড়ে উঠেছে। সেখানে হঠাত্ করে আগুন ধরে যায়। ধীরে ধীরে আগুন সর্বত্র ছড়িয়ে পড়ে। এ ঘটনায় আহত মামুন প্রথম আলোকে জানান, ঘটনার আগে তিনি ওই কেমিক্যাল গুদামের ভেতরেই ছিলেন। রাত নয়টার দিকে গুদামের ভেতরটা ধোয়ায় আচ্ছন্ন হয়ে যায়। এরপর আগুন জ্বলে উঠে। তিনি কোনো কিছু বুঝে ওঠার আগেই চারিদিকে আগুন ছড়িয়ে পড়ে। সেই আগুন পরে আশেপাশের ভবনেও ছড়িয়ে পড়ে।প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১১টা পর্যন্ত চার তলা ভবনের ভেতরে থেকে মোট ১৪টি মৃতদেহ উদ্ধার করা হয়। এদের মধ্যে ছয়জনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন, ঢাকা মেডিকেলের সেবিকা শামসুন্নাহার, তার দুই মেলে সইতি (১০) ও অদিতি (৬), বাবু (৩০), সুমাইয়া (৪) ও মাসুম (৩০) এদের বিস্তারিত পরিচয় মেলেনি। এখন পর্যন্ত ৪৪ জনের মৃতু্্য সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে। এই সংখ্যা আরও বাড়তে পারে। আগুনের খবর পেয়ে দমকল বাহিনীর ১২টি ইউনিট আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে।