রাজধানীতে ডাস্টবিন থেকে চার নবজাতকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকার একটি ডাস্টবিন থেকে আজ বুধবার দুপুরে চারটি অপূর্ণাঙ্গ শিশুর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।যাত্রাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম বলেন, এলাকাবাসীর খবরের ভিত্তিতে দুপুরে পূর্ব বিবির বাগিচা ৩ নম্বর গেট এলাকার ডাস্টবিন থেকে ওই চার অপূর্ণাঙ্গ শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়। মনে হচ্ছে, কোনো হাসপাতাল বা ক্লিনিক থেকে গর্ভপাতের পর এগুলো এখানে ফেলা হয়েছে।শিশুগুলো সাত-আট মাসের হতে পারে বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন।