রাজধানীতে ডেসকোর সুইচবোর্ডে আগুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর বনানীতে ঢাকা বিদ্যুৎ বিতরণ কর্তৃপক্ষের (ডেসকো) একটি সুইচিং স্টেশনে আজ বিকেলে আগুন লাগে। তবে খুব দ্রুত তা নিভিয়ে ফেলেন কর্মচারী-কর্মকর্তারা।দমকল নিয়ন্ত্রণকক্ষ থেকে জানানো হয়, আজ বিকেল সোয়া পাঁচটার দিকে বনানীর এ ব্লকের ২৫ নম্বর সড়কের ১৮ নম্বর প্লটে ডেসকোর একটি সুইচবোর্ডে আগুন লাগে। তবে দমকলের গাড়ি যাওয়ার আগেই আগুন নিভিয়ে ফেলেন সেখানকার কর্মচারী-কর্মকর্তারা।ডেসকোর ব্যবস্থাপনা পরিচালক সালেহ আহমেদ প্রথম আলোকে বলেন, এটা খুব বড় ঘটনা নয়। লাইনে চাপ বেশি পড়লে স্ফুলিঙ্গ থেকে এ আগুন সৃষ্টি হয়। এর ফলে দেড় ঘণ্টা একটা বিতরণ লাইনে (ফিডার) সরবরাহ বন্ধ থাকায় কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। এই সময়ের মধ্যে সবকিছু পরীক্ষা করে বিদ্যুৎ সরবরাহ চালু করা হয়।