রাজধানীতে ঢিলেঢালা হরতাল চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর ডাকে আজ বৃহস্পতিবার টানা চতুর্থ দিনের মতো সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল চলছে। বিচ্ছিন্ন কিছু ঘটনার মধ্য দিয়ে ঢিলেঢালাভাবে চলছে হরতাল। রাজধানী ঢাকার রাজপথে হরতাল আহ্বানকারীদের তেমন কোনো তত্পরতা নেই। রাস্তায় গাড়ি তুলনামূলক কম হলেও জীবনযাত্রা অনেকটা স্বাভাবিক রয়েছে। কোথাও বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে আলী আহসান মোহাম্মাদ মুজাহিদকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়ায় আজ সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জামায়াতে ইসলামী। এর আগে এই রায়কে কেন্দ্র করে গতকাল বুধবারও হরতাল ডাকে দলটি।জামায়াতের সাবেক আমির গোলাম আযমের মামলার রায়কে কেন্দ্র করে গত সোম ও মঙ্গলবার পর পর দুই দিন হরতাল পালন করে জামায়াত। হরতালের সমর্থনে সকাল সাড়ে আটটা পর্যন্ত রাজধানীতে জামায়াত-শিবিরের কোনো পিকেটিংয়ের খবর পাওয়া যায়নি।সকাল পৌনে নয়টার দিকে যাত্রাবাড়ীর ধলপুর এলাকায় একটি মিছিল বের করেন জামায়াত-শিবিরের কর্মীরা। তাঁরা কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটান। এরপর যাত্রীবাহী একটি বাস ভাঙচুর করে এতে আগুন ধরিয়ে দেয় হরতালকারীরা। স্থানীয় লোকজন আগুন নেভায়।গতকালের মতো আজকের হরতালেও রাজধানীতে মানুষের চলাফেরা স্বাভাবিক রয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দোকান, বিপণিবিতানগুলো খুলছে। সকাল থেকেই বাসস্ট্যান্ডগুলোতে অফিসগামী মানুষের ভিড় লক্ষ করা গেছে। মানুষকে লাইনে দাঁড়িয়ে বাসে উঠতে দেখা গেছে। রাজধানীতে বাস, রিকশা, সিএনজিচালিত অটোরিকশার চলাচল প্রায় স্বাভাবিক রয়েছে। রাজধানীর ফার্মগেট, কারওয়ানবাজার, পল্টনের মতো ব্যস্ত মোড়গুলোতে ছোট, ছোট জট তৈরি হতে দেখা গেছে।ব্যক্তিগত গাড়ির সংখ্যা তুলনামূলক কম হলেও গত তিনদিনের হরতালের চেয়ে বেশি।ঢাকার মহাখালী, গাবতলী বাস টার্মিনাল থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। রাজধানীতে কড়া নিরাপত্তাব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিভিন্ন সড়কে টহল জোরদার করা হয়েছে। নারায়ণগঞ্জে ঝটিকা মিছিল করেছেন শিবিরের কর্মীরা। ফতুল্লার কাশিপুরে ভোরে একটি কাভার্ডভ্যানে আগুন দিয়েছে হরতালকারীরা। ভাঙচুর করেছে বেশ কয়েকটি যানবাহন।চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানা এলাকায় ককটেল বিস্ফোরণ এবং টেম্পু ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।রাজশাহীতে আজ সকালে জামায়াত-শিবিবের কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে।