রাজধানীতে তালিকাভুক্ত সন্ত্রাসী গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর শাহবাগ থানার আনন্দবাজার এলাকা থেকে গতকাল শনিবার রাতে পুলিশ শামসুল ইসলাম লাবলু (৪৮) নামের একজনকে গ্রেপ্তার করেছে। পুলিশের দাবি, লাবলু মাদক ব্যবসায়ী এবং পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। তাঁর বিরুদ্ধে শাহবাগ থানায় চাঁদাবাজি, অস্ত্র ও মাদক আইনে ২৫টি মামলা আছে।শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ গতকাল রাত সাড়ে আটটার দিকে আনন্দবাজার এলাকায় অভিযান চালায়। এ সময় লাবলুকে গ্রেপ্তার করে পুলিশ। লাবলুকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ডের আবেদন জানানো হবে।