রাজধানীতে তালিকাভুক্ত সন্ত্রাসীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বাড্ডা এলাকায় অন্যতম সন্ত্রাসী ফারুক ওরফে কানপচা ফারুকের (২৬) লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার লিংক রোডে গুদারাঘাটের ঝিল থেকে লাশটি উদ্ধার করা হয়।বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ হোসেন জানান, ফারুক একজন তালিকাভুক্ত সন্ত্রাসী। ধারণা করা হচ্ছে, দলের অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে গতকাল বুধবার বা আজ বৃহস্পতিবার ভোরে ফারুককে হত্যা করে লাশ ফেলে রেখে গেছে।ফারুকের বিরুদ্ধে তিনটি হত্যা, মারামারি ও চাঁদাবাজির মামলা রয়েছে।