রাজধানীতে দুই ব্যবসায়ীর মোটরসাইকেল ছিনতাই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীতে পৃথক ঘটনায় ছিনতাইকারীরা দুজন ব্যবসায়ীকে কুপিয়ে ও গুলি করে তাঁদের কাছ থেকে দুটি মোটরসাইকেল ছিনিয়ে নিয়েছে। গুরুতর আহত অবস্থায় ঠিকাদার আয়নাল হোসেন (৩৮) ও প্লেনশিট ব্যবসায়ী আবু বকর সিদ্দিককে (৩০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, আজ বৃহস্পতিবার ভোর সাড়ে চারটার দিকে রাজধানীর শাহজাহানপুর কবরস্থানের পাশে একটি প্রাইভেটকারে চার-পাঁচজন ছিনতাইকারী আয়নালের মোটরসাইকেলের গতিরোধ করে। ছিনতাইকারীরা গাড়ি থেকে নেমে তাঁর পেটে গুলি করে মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে যায়।অপর ঘটনায় একইভাবে গতকাল রাত ১২টার দিকে তিন-চারজন ছিনতাইকারী একটি প্রাইভেটকারে এসে মিরপুর ১২ নম্বর সেকশনের ডি-ব্লকের আবু বকরের বাসার সামনে তাঁর গতিরোধ করে। ছিনতাইকারীরা গাড়ি থেকে নেমে এলোপাতাড়ি ছুরি মেরে তাঁর মোটরসাইকেলটি ছিনতাই করে।