রাজধানীতে দুজনের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মিরপুর ও মহাখালী এলাকা থেকে পুলিশ আজ শনিবার দুজনের লাশ উদ্ধার করেছে।মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী প্রথম আলো ডটকমকে বলেন, মিরপুরের দক্ষিণ পাইকপাড়ার একটি বাসা থেকে কোহিনূর বেগম নামের এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে।স্থানীয় ও পারিবারিক সূত্রের বরাত দিয়ে ওসি জানান, স্ত্রী কোহিনূর বেগম পরকীয়ায় জড়িত—এমন সন্দেহে গতকাল শুক্রবার রাতে স্বামী আয়নাল হক তাঁকে ছুরিকাঘাত করেন। আয়নালের ছুরির আঘাতে তাঁর ১৫ বছর বয়সী মেয়েও আহত হয়। মেয়ের চিত্কারে প্রতিবেশীরা ঘটনাস্থলে গিয়ে আয়নালকে আটক করে। পরে খবর পেয়ে পুলিশ কোহিনূরের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। আয়নালকে আটক করা হয়েছে।বনানী থানার উপপরিদর্শক (এসআই) শরিফুজ্জামান প্রথম আলো ডটকমকে বলেন, আজ বেলা ১১টার দিকে মহাখালীর আমতলী হকার্স মার্কেট থেকে পুলিশ একটি লাশ উদ্ধার করেছে। নিহত ব্যক্তির নাম নজরুল ইসলাম। বাড়ি পটুয়াখালী। নজরুলের পেটে ও গলায় ছুরির আঘাত ছিল।