রাজধানীতে দুটি গাড়িতে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের টানা ৩৬ ঘণ্টা হরতালের আগের দিন আজ সোমবার রাজধানীর মিরপুর ও গুলশানে দুটি গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে কোনো হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সন্ধ্যা ছয়টার দিকে গুলশান শ্যুটিং ক্লাবের সামনে একটি প্রাইভেট কারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।এদিকে, মিরপুর-১ নম্বর গোলচত্বরের পাশে বৈশাখী সুপার মার্কেটের সামনে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ রাত সোয়া আটটার দিকে বিশাল পরিবহনের বাসটিতে আগুন দেওয়া হয়। ওই সময় বাসটি মার্কেটের সামনে দাঁড়িয়ে ছিল। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ঘটনার পর পুলিশ ওই এলাকার আশপাশে ব্যারিকেড দিয়ে তল্লাশি চালানো শুরু করে। পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার ইমতিয়াজ আহমেদ প্রথম আলো ডটকমকে বিষয়টি নিশ্চিত করেছেন।