রাজধানীতে দুটি প্রতিষ্ঠানকে এক লাখ ৩০ হাজার টাকা জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার ভ্রাম্যমাণ আদালত আজ বুধবার দুপুরে দুটি প্রতিষ্ঠানকে এক লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছেন।বিএসটিআইয়ের লাইসেন্স ছাড়া রুটি, দই, কেক, বিস্কুট, চানাচুর তৈরির অভিযোগে বাসাবোর সবুজবাগ এলাকার মেসার্স সালাম ডেইরি ফার্মের কাছ থেকে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল-আমিনের নেতৃত্বে এ অভিযান চলে। অভিযানে সহায়তা করে বিএসটিআই ও মহানগর দাঙ্গা পুলিশ।এ ছাড়া বিজয়নগরে দিঘী ড্রিংকিং ওয়াটার নামের একটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এ প্রতিষ্ঠানের তৈরি বোতলজাত পানিতে পিএইচ ভ্যেলু নির্ধারিত পরিমাণের চেয়ে বেশি ছিল। সাধারণত পিএইচ ভ্যেলু থাকার কথা ছয় দশমিক চার থেকে সাত দশমিক চারের মধ্যে; কিন্তু এ প্রতিষ্ঠানে তৈরি বোতলজাত পানিতে পিএইচের মান ছিল সাত দশমিক আট।