রাজধানীতে দুটি বাসে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে ও মত্স্য ভবনের সামনে আজ সোমবার সন্ধ্যায় দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। তবে এতে হতাহতের ঘটনা ঘটেনি।ফায়ার সার্ভিস সূত্র জানায়, আজ সন্ধ্যা সাতটার দিকে কয়েকজন যুবক অনাবিল পরিবহনের একটি বাসে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে যাওয়ার আগেই বাসের প্রায় এক-তৃতীয়াংশ পুড়ে যায়। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রায় একই সময়ে মত্স্য ভবনের সামনে চিড়িয়াখানা-গুলিস্তান রুটে চলাচলকারী একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। তবে দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভিয়ে ফেলেন। ফলে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।অগ্নিসংযোগের ব্যাপারে জানতে চাইলে পল্টন থানার পরিদর্শক (তদন্ত) গোলাম সরওয়ার জানান, নয়াপল্টনে আগুনে পুড়ে যাওয়া বাসটি পুলিশের রিকুইজিশন করা। বিএনপির লোকজনই বাসটিতে আগুন লাগিয়ে দিয়েছে।