রাজধানীতে দুটি ভবনে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে আজ শুক্রবার পৃথক স্থানে দুটি ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে, এতে কেউ হতাহত হয়নি। ফায়ার সার্ভিস সূত্র জানায়, আজ বিকেল পাঁচটার দিকে বনানীর ২১ নম্বর ব্লকের ১৭ নম্বর কামাল আতার্তুক অ্যাভিনিউ সড়ক এলাকায় বিশতলা ভবনের চৌদ্দ তলার দুটি কক্ষে আগুন লাগে। এতে কক্ষদুটির আসবাবপত্রসহ বেশ কিছু মালামাল পুড়ে যায়। এতে প্রায় দুই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত বলে সূত্র জানায়। এ ঘটনার তিন ঘণ্টা পর রাত আটটার দিকে সেনানিবাসের সিএসবি গ্যারিসন মার্কেটের চতুর্থ তলায় একটি বেসরকারি ব্যাংকে আগুন লাগে। ফায়ার সার্ভিসের লোকজন গিয়ে প্রায় আধঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হন। এতে কেউ হতাহত হয়নি। রাত সাড়ে এগারোটার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।