রাজধানীতে দুর্ঘটনায় দুজনের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর গেন্ডারিয়া ও গাবতলীতে দুটি দুর্ঘটনায় আজ সোমবার দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে, আজ সকাল সাড়ে নয়টার দিকে গেন্ডারিয়ায় রেললাইন পার হওয়ার সময় অজ্ঞাত এক ব্যক্তি (৪০) ট্রেনের ধাক্কায় আহত হন। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সোয়া ১০টার দিকে তাঁর মৃত্যু হয়। নিহতের পরনে ছিল সাদা শার্ট ও কালো ট্রাউজার্স। তাঁর ঠিকানা ও পরিচয় পাওয়া যায়নি।অপরদিকে আজ ভোর সাড়ে চারটার দিকে গাবতলীতে মিনিবাসের চাপায় আহত হন ট্রাকচালকের সহকারী কবীর হোসেন (২৫)। এ সময় তিনি গাবতলী ট্রাকস্ট্যান্ডের সামনে দাঁড়িয়ে ছিলেন। গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ভোর সাড়ে ছয়টার দিকে হাসপাতালের কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন।