রাজধানীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গার্মেন্টস কর্মী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ক্যান্টনমেন্ট থানা এলাকায় দুর্বৃত্তেরা গতকাল রোববার রাতে মিজানুর রহমান নামের এক গার্মেন্টস কর্মীকে ছুরিকাঘাতে আহত করে। আজ সোমবার সকাল ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।নিহত মিজানের বাড়ি বগুড়ায়। ঢাকায় তিনি সবুজবাগের মুগদা এলাকায় থাকতেন। নিহতের পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, মিজান বগুড়া থেকে বাসযোগে গতকাল দিবাগত রাত দুইটার দিকে রাজধানীর উত্তরায় পৌঁছেন। উত্তরা থেকে সিএনজিচালিত অটোরিকশায় বাসায় যাওয়ার পথে ক্যান্টনমেন্ট থানা এলাকায় তিনি দুর্বৃত্তদের কবলে পড়েন। আহত অবস্থায় স্থানীয় জনগণ তাঁকে প্রথমে বাসায় পৌঁছে দেয়। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিত্সাধীন অবস্থায় আজ তাঁর মৃত্যু হয়। নিহতের লাশ হাসপাতাল মর্গে আছে।