রাজধানীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর খিলগাঁওয়ের ভূঁইয়াপাড়ায় আজ বৃহস্পতিবার ভোরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আবু মুসা (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আবু মুসা রিকশাচালক ছিলেন। তিনি ওই এলাকার এক বস্তিতে থাকতেন।খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) আসলাম হোসেন জানান, ভোর সাড়ে চারটার দিকে রিকশা বের করার জন্য আবু মুসা ভূঁইয়াপাড়ায় রিকশা গ্যারেজের দিকে যাচ্ছিলেন। এ সময় দুর্বৃত্তরা তাঁর বুকে ও পেটে ছুরিকাঘাত করে টাকা-পয়সা ছিনিয়ে নিয়ে যায়। তাঁর চিত্কারে আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে মুসাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হলে সকাল ছয়টার দিকে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ছিনতাইকারীরা এ ঘটনা ঘটাতে পারে।