রাজধানীতে দোকান থেকে ৭০ ভরি স্বর্ণালংকার চুরি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর রামপুরায় একটি স্বর্ণের দোকান থেকে ৭০ ভরি স্বর্ণালংকার চুরির অভিযোগ পাওয়া গেছে। আজ সোমবার ভোরে সুমন জুয়েলার্স নামে একটি দোকানে এই চুরির ঘটনা ঘটে। এ সময় চোরেরা আড়াই কেজি রুপাও নিয়ে যায়। রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন জানান, আজ ভোর চারটার দিকে ওয়াপদা রোডের ওই দোকানের তালা কেটে ভেতরে ঢোকে একদল চোর। দোকান মালিকের দাবি, চোর তাঁর দোকান থেকে ৭০ ভরি স্বর্ণালংকারসহ আড়াই কেজি রুপা নিয়ে গেছে। ওসি দেলোয়ার হোসেন প্রথম আলো অনলাইনকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে থানায় মামলার প্রক্রিয়া চলছে।