রাজধানীতে নামছে বিজিবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আজ সোমবার রাত সাড়ে আটটা থেকে রাজধানীতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হচ্ছে। বিজিবি সদর দপ্তর সূত্রে এ খবর জানা গেছে। বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোট আগামীকাল মঙ্গলবার সারা দেশে আবার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে। এই পরিস্থিতিতে রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিজিবি মোতায়েন করা হচ্ছে।