রাজধানীতে নারীকে কুপিয়ে হত্যা
রাজধানীর রায়েরবাজারের জসিম কমিশনারের বস্তিতে তারা বেগম (৪০) নামের এক নারীকে কুপিয়ে হত্যা করেছে দুই দুর্বৃত্ত। ওই নারীর দুই সত্ ছেলে এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ প্রতিবেশীদের।প্রতিবেশী বেদন মিয়ার ভাষ্য, তারা বেগমের স্বামী মফিজ উদ্দিন দুটি বিয়ে করেছেন। প্রথম স্ত্রী থাকেন রায়েরবাজারের পুলপার বস্তিতে। তারা থাকতেন জসিম কমিশনারের বস্তিতে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে মফিজের প্রথম সংসারের দুই ছেলে জসিম কমিশনারের বস্তিতে আসে। একপর্যায়ে তারা ছুরি ও বঁটি দিয়ে কুপিয়ে তারা বেগমকে গুরুতর আহত করে। তারার চিত্কারে প্রতিবেশীরা এগিয়ে এলে মফিজের দুই ছেলে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিত্সক তারাকে মৃত ঘোষণা করেন। মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান জানান, পারিবারিক দ্বন্দ্বের কারণে এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। হত্যাকাণ্ডের ব্যাপারে মফিজ, তাঁর দুই ছেলে ও প্রথম স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।