রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর মিরপুরে একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় দুর্ঘটনাবশত পড়ে গিয়ে সোলায়মান (২৫) নামের এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুরে ওই দুর্ঘটনা ঘটে।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, আজ দুপুর সাড়ে ১২টার দিকে সোলায়মান মিরপুর সাড়ে এগারো নম্বর এলাকার পুরবী সিনেমা হলের সামনে একটি ভবনের দ্বিতীয় তলায় কাজ করছিলেন। এ সময় তিনি দুর্ঘটনাবশত দুই তলা থেকে নিচে পড়ে যান। পরে তাঁকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বিকেল সাড়ে তিনটার দিকে চিকিত্সাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী জানান, লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।উল্লেখ্য, সোলায়মানের গ্রামের বাড়ি ঝালকাঠি সদরের বীর সেনা এলাকায়।