রাজধানীতে নেমেছে বিজিবির ৪০টি দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরতালের কারণে নিরাপত্তা দিতে পুলিশ-র‌্যাবের পাশাপাশি গতকাল রোববার রাতে রাস্তায় নেমেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল রাতে ঢাকায় বিজিবির ৪০টি দল টহল শুরু করে। কিছুদিন ধরে চলমান রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতার মধ্যে রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গার নিরাপত্তায় কয়েক দফা বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়েছে। গতকাল রাতে বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ প্রথম আলোকে বলেন, ঢাকাতে রোববার রাত থেকে ৪০টি টহল দল মোতায়েন করা হয়েছে। আর গুরুত্বপূর্ণ কিছু জেলায় বিজিবি প্রস্তুত (স্ট্যান্ডবাই) থাকবে। ওই সমস্ত জায়গায় স্থানীয় প্রশাসন প্রয়োজনীয়তা জানানো মাত্রই বিজিবির দল কাজ শুরু করবে।