রাজধানীতে পাঁচ ডাকাত আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গতকাল শনিবার গভীর রাতে পুলিশ পাঁচ কিলোমিটার পথ ধাওয়া করে পাঁচ বাস-ডাকাতকে আটক করেছে। পুলিশ জানায়, গতকাল রাত প্রায় আড়াইটার দিকে রমনা জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার সৈয়দ নুরুল ইসলাম রাতে ডিউটি শেষে বাসায় ফিরছিলেন। শাহবাগ এলাকায় পৌঁছার পর তিনি দেখতে পান একটি মিনিবাসে ডাকাতি হচ্ছে। তিনি বাসটিকে থামাতে বললে ডাকাতেরা দ্রুতবেগে বাসটিসহ পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তিনিও ডাকাতদের পিছু ধাওয়া করে আসাদ গেটে গিয়ে বাসটি থামিয়ে ডাকাতদের আটক করতে সমর্থ হন।