রাজধানীতে পানিতে ডুবে ২ ছাত্রের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ডেমরা থানায় ধার্মিকপাড়া-সংলগ্ন একটি খালে নৌকা ডুবে দশম শ্রেণীর দুই ছাত্র মারা গেছে। সজল ও মাইনুল নামের এ দুজন সালাউদ্দিন আদর্শ উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী ছিল। তাদের বাসা যাত্রাবাড়ীর আড়াবাড়ি মোমিনবাগ এলাকায়। ডেমরা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. সরোয়ার্দী মিয়া বলেন, দুপুর একটার দিকে ধার্মিকপাড়ায় একটি মাছের ঘেরে নয়জন বন্ধু নৌকায় করে ঘুরতে বের হয়। তারা নিজেরাই নৌকা চালাচ্ছিল। কিন্তু এক পর্যায়ে নৌকা ডুবে যায়। এরপর সাত বন্ধু সাঁতরে তীরে উঠলেও দুজন নিখোঁজ ছিল। এ সময় সেখানে আরও কয়েকজন নৌকায় করে মাটি এনে গর্ত পূরণ করছিলেন। তাঁরাই পরে ডুবে যাওয়া ছাত্রদের উদ্ধার করেন। অন্য সাতজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।এদিকে গতকাল মোহাম্মদপুরের বছিলা রোডের একটি নালা থেকে দুই শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। তাদের নাম সোমা ও ঊর্মি। দুজনের বয়সই নয় বছরের মতো। তারা নূরজাহান রোড সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ত।