রাজধানীতে পান্তা-ইলিশ খাওয়াকে কেন্দ্র করে যুবক খুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর লালমাটিয়ায় আজ শনিবার পান্তা-ইলিশ খাওয়াকে কেন্দ্র করে শফিকুল ইসলাম নামের এক যুবক খুন হয়েছেন। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মোহাম্মদ আলী নামে একজনকে আটক করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) শাজাহান জানান, লালমাটিয়া ব্লক-১ এর কম্পিউটার এজ লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের দুই অফিস সহকারী সকালে পান্তা-ইলিশ খেতে বসেন। এ নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মোহাম্মদ আলী দা দিয়ে কুপিয়ে শফিকুলকে হত্যা করে।