রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় শিশু নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মিরপুর-১১ টেম্পোস্ট্যান্ডের সামনে পিকআপ ভ্যানের ধাক্কায় লিমন নামের (৯) একটি শিশু মারা গেছে। সে টেম্পোচালকের সহযোগী বলে জানা গেছে। আজ শুক্রবার সকাল নয়টার দিকে লিমনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়।পুলিশ জানায়, লিমন টেম্পোর পাশে দাঁড়িয়েছিল। এ সময় একটি পিকআপ ভ্যান এসে টেম্পোটিকে ধাক্কা দিলে লিমনও চাপা খায়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে তাকে মৃত ঘোষণা করা হয়। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন খলিফা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।