রাজধানীতে পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বোটানিক্যাল গার্ডেনের একটি পুকুরে ডুবে এক কিশোরের মৃত্যু হয়েছে। তার নাম অপু ইসলাম (১৬)। আজ বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, স্কুল বন্ধ থাকায় আজ সকাল ১০টার দিকে কয়েকজন বন্ধু মিলে অপু বোটানিক্যাল গার্ডেনে ঘুরতে যায়। সেখানে সবাই মিলে একটি পুকুরে গোসল করার সময় সে পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে দুপুর ১২টার দিকে পানির নিচ থেকে অপুর লাশ উদ্ধার করে।সূত্র জানায়, অপু ইসলাম মা-বাবার সঙ্গে মিরপুর ১০ নম্বরের সেনপাড়া এলাকায় থাকত। তাদের গ্রামের বাড়ি চাঁদপুরে।শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।